রবিবার, ৮ এপ্রিল, ২০১২

স্মার্টফোন তৈরিতে কম খরচে প্রসেসর

কম দামে স্মার্টফোন তৈরি করতে নতুন প্রযুক্তির প্রসেসর তৈরি করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান এআরএম। হাইব্রিড এই প্রসেসরচালিত স্মার্টফোনে বিদ্যুৎ খরচও কম হবে। শিগগিরই কোরটেক্স এ৭ প্রসেসরচালিত স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। পরীক্ষামূলকভাবে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন মটোরোলার ড্রয়েড রেজরে এটি ব্যবহার করা হয়েছে। ৪.৩ ইঞ্চি স্ক্রিন সাইজের এ ফোনটি সুপার অ্যামোলিড ডিসপ্লের ড্রয়েড রেজরে রয়েছে স্টেইনলেস স্টিল কোর, গরিলা গ্লাস স্ক্রিন এবং ন্যানোপ্রযুক্তির স্প্লর্স গার্ড, যা ভেতরের ইলেকট্রিক বোর্ডকে রক্ষা করে। এই সুপার প্রসেসর পেয়ে মটোরোলার ভবিষ্যতের প্রজেক্টটি আরও সমৃদ্ধ হল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই স্মার্টফোনটি বিশেষ সহায়তা করবে বলে আশাবাদী এআরএম। সারা বিশ্বের স্মার্টফোনের ৯৫ শতাংশের ডিজাইনই এআরএমের করা। ইতোমধ্যে নতুন এ৭ প্রসেসর দিয়ে ফোন তৈরি করতে বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগী হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ