ঢাকা, ১৯ জুলাই : আসন্ন পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সরকারি অফিসের সময়সূচি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রমজানের এই সময়সূচি অনুমোদন দেয়া হয়।মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজস্ব গঠনতন্ত্রের আইনানুযায়ী রমজানে কার্যদিবসের সময়সূচি নির্ধারণ করবে। আবুল কালাম আজাদ বলেন, মহান মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের বিশেষ অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্ধিরা গান্ধি পাচ্ছেন 'বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা' পুরস্কার। এটিও আজকের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। এর আগে মন্ত্রিসভায় ৪৭ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের তালিকা অনুমোদন দেয়া হয়েছে।
তিন ক্যাটাগরিতে বিদেশিদের সম্মাননা দেয়া হবে। প্রথম সম্মাননা হচ্ছে- বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা এবং তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। বিদেশিদের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার 'বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা' দেয়া হবে ইন্ধিরা গান্ধিকে। প্রয়াত ইন্ধিরা গান্ধির পক্ষে তার পুত্রবধূ বর্তমান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি আগামী ২৫ জুলাই ঢাকা সফরে এই পুরস্কারটি গ্রহণ করবেন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি জিল্লুর রহমান পুরস্কার তুলে দেবেন সোনিয়া গান্ধির হাতে।প্রেস সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ২০১১ সালের (এপ্রিল-জুন) ত্রৈমাসিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। এ যাবৎ মহাজোট সরকারের মন্ত্রিসভা বৈঠকে ৭৫৯টি সিদ্ধান্ত নেয়া হয়, এরমধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৭০টি। একই মেয়াদে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়া হয় ৪০৩টি এর মধ্যে বাস্তবায়ন হয় ২৯০টি। বর্তমান সরকার ১৪৪টি আইন জাতীয় সংসদে পাস করে এবং ২৪টি প্রক্রিয়াধীন রয়েছে। যা গত জোট সরকারের আমলের একই সময়ে ৯০টি আইন পাস করেছে। মহাজোট সরকার আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে ৫৭টি। বিগত সরকার করেছে ৩১টি। বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিসভা সন্তুষ্ট কী না- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিগত জোট সরকারের চেয়ে বর্তমান সরকার গৃহীত সিদ্ধান্তের শতকরা হারে অনেক এগিয়ে রয়েছে, এতে মন্ত্রিসভা সন্তুষ্ট।আজকের বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অর্থনৈতিক কারিগরি সহায়তা বিষয়ক চুক্তি অনুসমর্থনের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকের শুরুতেই চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের জন্য শোক প্রস্তাব আনা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন