প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য দিয়েছেন, জাতি তা প্রত্যাশা করে না। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করে সঙ্গিনের খোঁচায় সংবিধান ক্ষতবিক্ষত করেছিলেন। তাই খালেদা জিয়া সংবিধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দেবেন সেটাই স্বাভাবিক।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) নবনির্বাচিত কর্মকর্তারা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার বিএনপির গণ-অনশনে খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজ এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এদের রক্ষা করার জন্যই বিএনপি-জামায়াত জোট অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না। এ দেশে যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ও গ্রেনেড হামলাকারীদের বিচার হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না করে তাদের বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা ও আরেক খুনি হুদাকে সাংসদ করেছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আইডিবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ। বাসস।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন