শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

শেয়ারবাজারের সাম্প্রতিক প্রবণতায় অর্থমন্ত্রীর অসন্তোষ

শেয়ারবাজারের সাম্প্রতিক প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজারে পুরোনো খেলোয়াড়েরা আবারও খেলছে বলে মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত ১৫ দিন বাজারের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তা খুবই খারাপ। এখানে অন্য কিছু থাকতে পারে বলে তাঁর সন্দেহ হয়। অর্থমন্ত্রী বলেন, বাজারে নতুন কোনো টাকা ঢোকেনি। পুরোনো খেলোয়াড়েরাই খেলছে। কিছুদিন তারা দূরে ছিল। এখন পকেটের টাকা বের করেছে। তাদের অসত্ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, গতকাল বুধবার সরকারি মালিকানাধীন ২৩ প্রতিষ্ঠানকে বাজারে শেয়ার ছাড়ার জন্য ওই সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ