শুক্রবার, ২২ জুলাই, ২০১১

ডিএসইতে সর্বোচ্চ লেনদেন


বুধবার গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছেগত ডিসেম্বর-জানুয়ারিতে বাজারে ভয়াবহ ধসের পর এটাই সর্বোচ্চ লেনদেনএছাড়া দুই স্টক এক্সচেঞ্জেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছেডিএসই সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৭৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চএর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়েছিলডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৩১.৫১ পয়েন্ট বেড়ে ৬,৬১৯.০৯ পয়েন্টে দাঁড়ায়আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দামএদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩২.০৪ পয়েন্ট বেড়ে ১৮৮৫৪.০৪ পয়েন্টে দাঁড়ায়সিএসইতে হাতবদল হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দামএ স্টক এক্সচেঞ্জে বুধবার মোট ১৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশিএদিকে, বুধবার বিকেলে ডিএসইতে মেম্বার সার্ভার অ্যাপলিকেশন (এমএসএ) প্লাস সফটওয়্যারের মক (পরীক্ষামূলক) ট্রেডিং শুরু হয়েছেডিএসইর ট্রেনিং অ্যাকাডেমিতে সংস্থার সভাপতি শাকিল রিজভী সফটওয়্যারটির মক ট্রেডিং অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, আগামী ২১ কার্যদিবসে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ডিএসই ট্রেনিং ইনস্টিটিউটে পরীক্ষামূলক এ লেনদেন চলবেএ সময় তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগকারীরা আরো সহজে তাদের লেনদেন সম্পন্ন করতে পারবেনশাকিল রিজভী জানান, আগামী ২১ কার্যদিবস এটি পরীক্ষামূলকভাবে চলবেএর মাধ্যমে নিয়োগকারীরা নিজ নিজ ব্রোকারেজ হাউজের সহায়তায় ঘরে বসেই শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেনতিনি বলেন, বিনিয়োগকারীরা এখন থেকে ইন্টারনেটের সহায়তায় ওয়েবপেজে লগইন করে যেকোনো স্থান থেকেই লেনদেন করতে পারবেনতবে এ ক্ষেত্রে তাদেরকে নিজ নিজ ব্রোকারেজ হাউজের সহায়তা নিতে হবেতিনি আরো জানান, এরইমধ্যে ২৩৩টি ব্রোকারজে হাউজের মধ্যে ১৩৬টিকে এমএসএ প্লাস বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছেবাকিদেরও আগামী ২১ কার্যদিবসের মধ্যে প্রশিক্ষণ দেয়া শেষ হবেডিএসই সভাপতি জানান, ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে ডিএসই সচেতন রয়েছেশাকিল রিজভী জানান, আগামী আগস্ট মাসে এটি চূড়ান্তভাবে চালু করা হতে পারেডিএসইয়ের বিনিয়োগকারীরা নিজ নিজ ব্রোকারেজ হাউজে উপস্থিত হয়েই সরাসরি শেয়ার কেনাবেচায় অংশ নেনঅনেকে সময় বিভিন্ন অসুবিধার কারণে তারা নিয়মিত ব্রোকারেজ হাউজে গিয়ে লেনদেন করতে পারেন নাএ অসুবিধা দূর করতে ইন্টারনেটভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করার দাবি ওঠেঅবশেষে প্রত্যাশিত সেই ব্যবস্থা নিয়ে চালু করল ডিএসই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ