রবিবার, ২৪ জুলাই, ২০১১

নরওয়েতে মৃতের সংখ্যা বেড়ে ৯১


নরওয়ের রাজধানী অসলোয় জোড়া হামলার পর উপুর্যুপরি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশখবর: বিবিসি, আল-জাজিরা অনলাইনঅসলোর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির ৩২ বছর বয়স্ক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেপুলিশের ধারণা, ওই যুবকই উটোইয়া দ্বীপে শুক্রবার এক যুব সমাবেশে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৮০ জনের মত মানুষ হত্যা করেছিলবন্দুকধারী যুবক ডান চরমপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও অনুষ্ঠানিকভাবে কেউ এই হতাহতের দায় স্বীকার করেনি শুক্রবারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গের অফিসসহ সরকারের সদর দপ্তরএখানে মারা গেছেন অন্তত সাতজনপাশাপাশি অসলোর দক্ষিণে ইউটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির একটি সমাবেশস্থলে আকস্মিক এলোপাতাড়ি গুলি চালায় আতোতায়ীরাএতে অন্তত ৮০ জন নিহত হয়েছেঅনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিলএখনও এই দুই হামলার দায় স্বীকার করেনি কেউদুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশতবে কেউ দায়িত্ব স্বীকার না করায় কোন ক্লু সম্পর্কে নিশ্চিত হতে পারছে না পুলিশদ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই নরওয়ের মাটিতে বৃহত্তম হামলাপ্রথমিকভাবে আল-কায়েদা ছাড়াও সন্দেহের তীর যাচ্ছে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির দিকেগাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে লিবিয়ায় ন্যাটোর বোমাবর্ষণেও সামিল হয়েছে নরওয়েবদলা নিতে ইউরোপে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন লিবিয়ার শাসক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ