রবিবার, ২৪ জুলাই, ২০১১

সার্বিক বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি: কাদের সিদ্দিকী


বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমশনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনএরআগে বিএনপি চেয়াপরপারসনের গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের এক নম্বর বাড়িতে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সার্বিক বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে এক ঘণ্টা ২০ মিনিট কথা বলেন তিনিসংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিরোধীদলীয় নেতার কাছে কৃষক-শ্রমিক জনতা লীগের দলীয় অবস্থান তুলে ধরা হয়েছেরাজনৈতিক ঐক্যের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর দলীয় ফোরামে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবেজামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার ব্যাপারে তার দলের আপত্তির বিষয়টি জানিয়ে কাদের সিদ্ধিকী বলেন, বিএনপি চেয়ারপারসনের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের পরও যারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি তাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করার পক্ষে নয় তার দলকৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, শেখ হাসিনার মতো পাঁচ ওয়াক্ত নামাজী ব্যক্তি নেতৃত্বে থাকা সত্ত্বেও কোন শয়তানের পরামর্শে সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেয়া হলো? এটা হলো মুসলমানদের প্রাণ ও ঈমান বিসমিল্লাহ থাকবে, অথচ আস্থা ও বিশ্বাস থাকবে না তা হতে পারে নাসংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে তিনি আরো বলেন, এই সংবিধানের ৭ (ক) অনুচ্ছেদ মেনে নেয়া গেলেও ৭ (খ) অনুচ্ছেদ মেনে নেয়া যায় নাসংবিধান নিয়ে সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহিতা হবে এটা তুলে দেয়া উচিতসংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে সৃষ্ট রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট, দেশের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছেএই আলোচনা অব্যাহত থাকবেঐক্যের প্রক্রিয়া আরো দৃঢ় হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ