রবিবার, ২৪ জুলাই, ২০১১

জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য সরকার দেশে একটি পূর্ণাঙ্গ জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাশনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেনচলচ্চিত্র শিল্প বিকাশে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যা কিছু করি তার একটা নীতিমালা থাকা প্রয়োজনএজন্য দেশে একটি সার্বিক জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে সময় নির্মাতাদের মুক্তিযুদ্ধভিত্তিক বস্তুনিষ্ঠ চলচ্চিত্র তৈরির আহ্বান জানান তিনিসাম্প্রতিক সময়ের তরুণ নির্মাতাদের চলচ্চিত্রেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রীএছাড়া সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী চলচ্চিত্রে অশ্লীলতা বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন২০০৯ সালের সেরা ছবির পুরস্কার জিতেছে মনপুরাএছাড়া সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতেছেন, ফেরদৌস, চঞ্চল চৌধুরী ও পপি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ