রবিবার, ২৪ জুলাই, ২০১১

দুদেশের সীমান্ত হাটের যাত্রা শুরু


চালু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম সীমান্ত হাটকুড়িগ্রামের রাজিপুর উপজেলার বালিয়ামারি সীমান্তে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করা হয়দুদেশের পণ্য কেনাবেচার এই হাট উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল শর্মাভারতের মেঘালয় রাজ্যের কালাইচর ও বালিয়ামারির সীমান্তের এই হাটে দুদেশের ২৫০ জন করে মোট ৫শ ব্যবসায়ী আমন্ত্রণ পেয়েছেনএই হাটে দুদেশের ১০টি কৃষিজাত পণ্যসহ মোট ৪৭টি পণ্য কেনাবেচা হবেকোন ক্রেতা এক হাটে সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার বা বাংলাদেশি তিন হাজার টাকার পণ্য কিনতে পারবেন সীমান্ত হাটের মূল বিপণন কার্যক্রম শুরু হবে আগামী বুধবার থেকেহাটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সংসদ সদস্য জাকির হোসেন, মুহাম্মদ জাফর আলী, আহমেদ নাজনীন সুলতানা উপস্থিত ছিলেনআর ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- লোকসভার সদস্য আব্দুস সালেহ, মেঘালয় রাজ্যের মুখ্যসচিব, ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ