রবিবার, ২৪ জুলাই, ২০১১

১১৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মহিলা এখন বিশ্বের সবচাইতে বয়স্ক মানুষ


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করেছে যে এখন বিশ্বের সবচাইতে বয়স্ক মানুষটি হচ্ছেন ১১৪ বছর বয়সী একজন নারী।"মারিয়া গোমেজ ভ্যালেন্তিম" নামক এই নারী বিশ্বের সবচাইতে বয়স্ক মানুষের এই উপাধি ছিনিয়ে নিয়েছেন "বেজ কুপার" নামক এক মার্কিন নারীর কাছ থেকে। উল্লেখ্য, উত্তর আমেরিকায় তার নামেই সবচাইতে বয়স্ক মানুষকে "বেজ কুপার" উপাধি দেয়া হয়।ভ্যালেন্তিম, কুপারের চাইতে মাত্র ৪৮ দিনের বড়। ব্রাজিলের কারাঙ্গোলা শহরে ১৮৯৬ সালের ৯ জুলাই এ তার জন্ম, এই শহরটি রিও ডি জেনেরিওর প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।ভ্যালেন্তিনের বিয়ে হয় ১৯১৩ সালে এবং তিনি বিধবা হন ১৯৪৬ সালে। স্বামী "হোয়াও" এবং একটি মাত্র সন্তান নিয়েই ছিল তাঁর সংসার। পরবর্তীতে তাঁর সন্তানের সাতটি সন্তান হয় এবং তাদের আবার পাঁচটি সন্তান হয়েছে।এই দীর্ঘজীবনের জন্য তিনি কৃতিত্ব দিচ্ছেন নিয়ন্ত্রিত জীবন এবং খাদ্যাভাস। প্রতিদিন সকালে তিনি এক কাপ কফির সাথে রুটি ও ফল খান এবং মাঝে মাঝে দুধ পান করেন।তিনি এখনও নিজেই নিজের খাবার খেতে পারেন এবং মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে মদপানও করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ