ইসলামি উগ্রবাদী গোষ্ঠী ‘আল শবাব’ নিয়ন্ত্রিত দক্ষিণ বাকুল ও লোয়ার শাবেল এলাকার মারাত্মক পরিস্থিতির আলোকে জাতিসংঘ সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছে৷জাতিসংঘ বুধবার সোমালিয়ার দক্ষিণে দুর্ভিক্ষ ঘোষণা করেছে৷ বিদ্রোহী ‘আল শবাব’ নিয়ন্ত্রিত দক্ষিণ বাকুল ও লোয়ার শাবেল নামের দু’টি এলাকায় প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ এই দুর্ভিক্ষের ফলে অনাহারে ভুগছে৷ গত দুই দশকে এই এলাকায় এত মারাত্মক আকারের দুর্ভিক্ষ দেখা যায় নি৷ ১৯৯১ সালে সোমালিয়ায় শেষ বার এমন বিপর্যয় দেখা গিয়েছিল৷‘আফ্রিকার শৃঙ্গ’ বলে পরিচিত এলাকায় সব মিলিয়ে প্রায় ১ কোটি মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে বলে অনুমান করা হচ্ছে৷ সোমালিয়া ছাড়াও কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া ও জিবুতি এই অঞ্চলে অবস্থিত৷ ইরিট্রিয়ার সরকার সেদেশের দুর্ভিক্ষ পরিস্থিতি সম্পর্কে নীরব থাকায় কোনো খবর পাওয়া যাচ্ছে না৷ মার্কিন যুক্তরাষ্ট্র ইরিট্রিয়ার উদ্দেশ্যে কোনো রাখ-ঢাক না করে সেদেশের বাস্তব পরিস্থিতি প্রকাশ করার ডাক দিয়েছে৷ সোমালিয়া থেকে প্রায় ৭৮,০০০ শরণার্থী কেনিয়া ও ইথিওপিয়ায় বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে৷ শুধু কেনিয়ার দাদাব শরণার্থী শিবিরেই সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে৷ জাতিসংঘের মানবিক ক্ষেত্রে সমন্বয়কারী দপ্তর গোটা এলাকার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী সোমালিয়ার মোট জনসংখ্যা অর্ধেক – অর্থাৎ প্রায় ৩৭ লক্ষ মানুষ সংকটে পড়েছে, যার মধ্যে প্রায় ২৮ লক্ষই দক্ষিণে বসবাস করে৷ সেদেশের লাগাতার সংঘর্ষ ও রাজনৈতিক অরাজকতার ফলে সাহায্যকারী সংস্থাগুলি বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তৎপর হতে পারছে না৷ তার উপর ‘আল শবাব’ গোষ্ঠী প্রায় দুই বছর আগে বিদেশী সাহায্য সংগঠন ও কর্মীদের নিজেদের এলাকা থেকে বহিষ্কার করেছিল৷ তারা আসলে পশ্চিমা দেশগুলির গুপ্তচর ও খ্রীস্টান মিশনারি হিসেবে তৎপর বলে অভিযোগ তুলেছিল ‘আল শবাব’৷ তবে বর্তমান পরিস্থিতির আলোকে গত সপ্তাহে তারা আবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে৷ এরপর জাতিসংঘ সেখানে প্রথম দফার সাহায্য পাঠিয়েছে৷সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সাহায্যের সমন্বয়কারী কর্মকর্তা মার্ক বাওডেন বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দুই মাসের মধ্যে দুর্ভিক্ষ সোমালিয়ার দক্ষিণের আটটি অঞ্চলেই ছড়িয়ে পড়তে পারে৷ তিনি বলেন, ‘‘প্রতি দিনের বিলম্বের ফলে অসংখ্য শিশু ও তাদের পরিবারের প্রাণসংশয় দেখা দিচ্ছে৷”জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী কোনো এলাকায় কমপক্ষে ২০ শতাংশ পরিবার মারাত্মক অনাহারে থাকলে, ৩০ শতাংশের বেশি মানুষ অপুষ্টিতে ভুগলে এবং প্রতিদিন প্রতি ১০,০০০ মানুষের মধ্যে দু’জনের মৃত্যু হলে তবেই পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ বলা চলে৷
শুক্রবার, ২২ জুলাই, ২০১১
সোমালিয়ার দু’টি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন