শুক্রবার, ২২ জুলাই, ২০১১

যুক্তরাজ্যে আশ্রয় নিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

গাদ্দাফির পক্ষ ত্যাগ করে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা। জোট বাহিনীর হামলা শুরু হওয়ার পর মুসা হচ্ছেন স্বপক্ষত্যাগী শীর্ষ কর্মকর্তা। এদিকে, বিদ্রোহীদের কাছ থেকে আবারো একে একে বিভিন্ন শহর দখলে নিচ্ছে গাদ্দাফি অনুগত বাহিনী। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মুসা পররাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন। গাদ্দাফিকে ত্যাগ না করলে লিবিয়ার কর্মকর্তা বিচারের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর এমন হুঁমকির পর স্বপক্ষ ত্যাগ করলেন দেশটির শীর্ষ এ কূটনীতিক। আন্তর্জাতিক অবরোধ থেকে লিবিয়াকে বের করে আনতে বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার। শীর্ষ এ কূটনীতিককে হারানো গাদ্দাফির জন্য বড় এক ধাক্কা। এর আগে লিবিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। এদিকে, বিভিন্ন শহরের দখল-পাল্টা দখল নিয়ে নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে লিবিয়ায়। বিন জাওয়াদের পর তেল নগরী রাস নালুফ ও ব্রেগা শহর আবারো দখল করে নিয়েছে গাদ্দাফি বাহিনী। প্রশিক্ষিত সরকারি বাহিনীর ভারী অস্ত্রের সামনে দাঁড়াতে পারছে না প্রশিক্ষণ ও শৃঙ্খলাহীন বিদ্রোহীরা। বিদ্রোহীরা এখন পিঁছু হটে আজদাবিয়া ও বেনগাজিতে আশ্রয় নিচ্ছেন। গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করার জন্য জোট বাহিনীর সহায়তা চেয়ে রাস্তায় নেমে এসেছেন নারীরা। এরই মধ্যে প্রতিবেশি দেশ তিউনিশিয়া গাদ্দাফির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ