শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

মঞ্জুআরা ভিকারুননিসার নতুন অধ্যক্ষ

নানা নাটকীয়তা শেষে অধ্যাপক মঞ্জুআরা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিহাস বিভাগের এই অধ্যাপককে নিয়োগের কথা জানায়।এর আগে গতকাল বুধবার সকালে পরিচালনা পর্ষদের পাঁচ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রবীন শিক্ষক আম্বিয়া খাতুনকে অধ্যক্ষ করা হয়।এরপর থেকে এ নিয়োগের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও এ প্রক্রিয়াকে মেনে নেননি।
ফলে অধ্যক্ষ নিয়ে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সঙ্কট দেখা দেয়। সকাল থেকে ক্যাম্পাসে দুটি পক্ষে বিভক্ত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।তবে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবার শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকের পর আম্বিয়া খাতুন জানান, তিনি আর অধ্যক্ষ নন।আম্বিয়া খাতুনের নিয়োগের পর থেকে অপসারিত অধ্যক্ষ হোসনে আরা এই নিয়োগকে বিধি বহির্ভূত বলে এর বিরোধিতা করেন। পাশাপাশি অধ্যক্ষ পদে টিকে থাকতে চেষ্টা করেন তিনি।এদিকে পরিচালনা পর্ষদের পাঁচ সদস্যের নিয়োগ দেয়া অধ্যক্ষ আম্বিয়া খাতুনের পক্ষে এবং অপসারিত অধ্যক্ষ হোসনে আরার পুনঃপদায়নের বিরোধিতা করে বৃহস্পকতিবার সারা দিন মূল ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থী। তারা যেকোন মূল্যে হোসনে আরার অপসারণের দাবি জানায়।অধ্যক্ষ হোসনে আরার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠা শিক্ষক পরিমল জয়ধরের পক্ষ নেয়ার অভিযোগ করে শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ