বুধবার, ২০ জুলাই, ২০১১

বিবাহ বিচ্ছেদে জেনিফার লোপেজ !

জনপ্রিয় পপতারকা এবং হলিউডের অভিনেত্রী জেনিফার লোপেজ তার দীর্ঘ সাত বছরের সংসার ভেঙে স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহ বিচ্ছেদে যাচ্ছেন শিগগিরই। শুক্রবারে পিপল ম্যাগাজিনে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানিয়েছেন। তারা বলেন, যদিও এটি আমাদের জন্য খুবই কঠিন। তারপরও আমরা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, এ তারকা দম্পতি দীর্ঘ ১৪ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ২০০৪ সালে অনেকটা সাদামাটাভাবেই বিয়ে করেন। তাদের ম্যাক্স ও এমি নামের ৩ বছর বয়সী দু‘টি জমজ সন্তান রয়েছে।২০০৬ সালে এ দম্পতি ‘এল ক্যানটানটে” নামক একটি চলচিত্রে অভিনয় করেন। সম্প্রতি তাদের একটি ট্রাভেল শো-ও উপস্থাপনা করার কথা রয়েছে।এটি ছিল জেনিফারের তৃতীয় এবং অ্যান্থনির দ্বিতীয় বিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ