বুধবার, ২০ জুলাই, ২০১১

কোমলমতি শিশুদের হাতে একে-৪৭

ব্রিটিশ সেনার বিরুদ্ধে আত্মঘাতী হামলা পরিচালনার লক্ষে ৫ বছরের শিশুদের প্রশিক্ষণ দিচ্ছে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী আল কায়দা। এক ভিডিওতে দেখা গেছে, উত্তর ওয়াজিরিস্তানের গোপন ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণের জন্য কোমলমতি এসব শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে মারাত্মক একে-৪৭ রাইফেল। এখানে তারা শিখছে কীভাবে রাস্তার পাশে বোমা পাতা হয়, কীভাবে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় বিশাল ভবন।আফগানিস্তানে দায়িত্ব পালনরত ব্রিটিশ সেনানায়করা এর আগে একাধিকবার অভিযোগ করেছেন, আত্মঘাতী হামলা পরিচালনায় শিশুদের কাজে লাগাচ্ছে আল কায়দা। পাশাপাশি রণক্ষেত্রে তাদের ব্যবহার করছে মানবঢাল হিসেবে। ভিডিও ফুটেজে দেখা যায়, মোবাইল ফোনের বোতাম চেপে খেলনা পুলিশকার উড়িয়ে দেওয়ার পর উল্লাসে মেতে উঠেছে একদল শিশু। তাদের অনেকের পরনে যুদ্ধের পোশাক। প্রশিক্ষণ শেষে এ ধরনের শত শত শিশুকে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হয় সীমান্তের এপারে। এসব শিশুর অধিকাংশই চীনা মুসলিম উইজার সম্প্রদায় থেকে আগত। বিভিন্ন সময়ে উদ্বাস্তু হয়ে পাকিস্তান, আফগানিস্তান এবং কাজাখস্তানে ছড়িয়ে পড়েছে তারা। জেহাদের আহ্বানে উদ্বুদ্ধ করতে গোপন ওয়েবসাইটে এসব ভিডিও আপলোড করা হয় বলে সানডে মিররের কাছে জানিয়েছেন সন্ত্রাস বিশেষজ্ঞ নিল ডয়লি। সূত্র ডেইলি মেইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ