বুধবার, ২০ জুলাই, ২০১১

নির্বাচনের সময় চার মন্ত্রণালয়ের কর্তৃত্ব চায় কমিশন


ঢাকা, ১৯ জুলাই : জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী ৯০ দিন সময়ের জন্য সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেদের কাছে ন্যস্ত করার সুপারিশ করা হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ায় নির্বাচন কমিশনকে শক্তিশালী করার তাগিদ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছেএ জন্য সরকারের কাছে গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করা হবে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেনএম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের সময় যে পদ্ধতির সরকারই ক্ষমতায় থাকুক না কেন, উল্লিখিত চারটি মন্ত্রণালয় কমিশনের পরামর্শে কাজ করলে দলীয় প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবেনির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এদিকে আওয়ামী লীগ আবারও সংলাপের সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেআজ দলের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে এ-সংক্রান্ত চিঠি জমা দেয়পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলচিঠি দেওয়ার পর আবদুল মান্নান সাংবাদিকদের জানান, গতকাল সোমবারের মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ায় সংলাপসূচি পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ