সাভার, ১৯ জুলাই : ডাকাত সন্দেহে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে ৬ ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে, চলছে নানা ধরনের গুঞ্জন এবং লুকোচুরি। গণপিটুনিতে নিহত ৬ ছাত্রকে ডাকাত প্রমাণ করতে ব্যস্ত বড়দেশী গ্রামের একটি মহল। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে গণপিটুনিতে আহত আল আমিনকে ডাকাত সাব্যস্ত করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এ ঘটনার পর এলাকার এক বালু ব্যবসায়ী অভিযোগ করেন, নিহতরা তার দোকানে ঢুকে ৫ হাজার টাকা ছিনতাই করে। কিন্তু এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছেন তার ম্যানেজার। কিন্তু শুরু থেকেই পুলিশ নিহতদের ডাকাত উল্লেখ করে আসছে। এমনকি পুলিশ বাদী হত্যা মামলাতেও তাদের ডাকাত বলে উল্লেখ করা হয়েছে।গত রোববার রাতে (শবে বরাতের রাতে) এ নির্মম ঘটনার পর গতকাল সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে একটি ডাকাতি ও পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও নিহতদের কোনো পরিবার এখনও কোনো মামলা দায়ের করেনি। এ ঘটনার পর এখনও গ্রামবাসীর কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এখনি কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তদন্ত চলছে, এরপরই আমরা ব্যবস্থা নেব। সাভার মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, তদন্ত করছি গ্রামবাসীর কেউ দোষী হলে গ্রেফতার করা হবে, তবে এখনো কোনো অভিযান চালানো হয়নি। কিন্তু থানায় গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, ৭ জনের মধ্যে আহত আল-আমিনকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের সামনেই তাকে ডাকাত সাজানোর জন্য চাপ দিচ্ছিল সাভার থানা পুলিশ। অথচ নিহত এবং আহত ৭ জনের কারো বিরুদ্ধে অতীত অপরাধের কোনো তথ্য প্রমান দেখাতে পারেনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন