শুক্রবার, ১৫ জুলাই, ২০১১
রায়পুরে বখাটেদের হামলায় দুই ছাত্রী ও মা হাসপাতালে
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে মাসুদ (২৫) পথরোধ করে বেদম মারধর করে ৭ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আহত হয়ে সে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। মা ও তার ৮ম শ্রেণিতে মাদ্রাসা পড়ুয়া বোন জিজ্ঞাসা করতে গেলে বখাটে ও তার সহযোগিরা ফের অতর্কিত হামলা চালিয়ে তাদের মারাত্মক জখম করে। তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রায়পুর উপজেলার পশ্চিম সীমান্তবর্তী এলাকার আলোনিয়া গ্রামে ঘটেছে। আহতরা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের প্রবাসী ছালেহ আহাম্মদের মেয়ে ও স্ত্রী।হাসপাতালে আহত ছাত্রীর মা পিনসুরা বেগম বলেন, আমার ছোট মেয়ে স্কুল আসা-যাওয়ার সময় আলোনীয় গ্রামের বখাটে মাসুদ, আলআমিন ও খালেক উত্ত্যক্ত করতো। ঘটনার সময় সে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে রাঢ়ি বাড়ির সামনে পৌঁছলে মাসুদ তাকে উত্ত্যক্ত করে। সে প্রতিবাদ করায় তাকে বেদম পেটানো হয়। বাড়িতে গিয়ে সে কান্নাকাটি করে। পরে আমি আমার বড় মেয়েকে নিয়ে মাসুদকে তার বাড়ির সামনে জিজ্ঞাসা করতে গেলে কয়েক সহযোগিকে নিয়ে লোহার রড ও বাঁশ দিয়ে আমাদের বেদম পেটাতে থাকে। এ ঘটনায় নিরাপত্তাজনিত কারনে আইনের আশ্রয় নিতে পারছেনা ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনার পর থেকে বখাটে ও তার সহযোগিরা মামলা না করার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে। আহত দু’বোন হাজী মোঃ সেলিম উচ্চ বিদ্যালয় ও আলোনিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী।হাজী মোঃ সেলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তছলিম উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। যাকে বখাটেরা উত্ত্যক্ত করতো সে মেধাবী ছাত্রী। বখাটেদের দ্রুত গ্রেফতার না করলে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন