শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

ছেলে হারানোর দুঃখ আমি জানি: খালেদা

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি মা হিসেবে জানি ছেলে হারানোর দুঃখ। আমার দুই ছেলে অসুস্থ অবস্থায় বিদেশে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সামর্থ্য সীমিত। যদি কোনো দিন সময় আসে, আল্লাহ সুযোগ দেন, তাহলে স্কুল-কলেজের ছাত্রদের উন্নতির জন্য যা করা দরকার, তা করব। পরিবারগুলোকেও যথাসাধ্য সহযোগিতা করব।’আজ বৃহস্পতিবার মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে শোকসভায় খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপি এই শোকসভার আয়োজন করে। তবে ব্যানারে আয়োজনের স্থলে লেখা ছিল উত্তর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন। এর পর উপজেলা বিএনপি লেখা হয়।শোকসভায় আসার পথে খালেদা পশ্চিম খৈয়াছড়া এলাকার নিহত মাদ্রাসাছাত্র সাইদুল ইসলামের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের সান্ত্বনা দেন। বক্তৃতা শেষে তিনি নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেন।খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন আমরা সরকারে নেই। আমাদের মন আছে। কিন্তু সীমিত সাধ্য। যতটুকু পারা যায়, আমরা সহযোগিতা করব। আহতদের চিকিত্সার বিষয়ে আমাদের নেতা মোরশেদ খান দায়িত্ব নিয়েছেন।’খালেদা জিয়া আরও বলেন, ‘মিসরাইয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। কারণ ’৯৬ সালে আপনারা আমাকে এখান থেকে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের সমবেদনা জানাতে এসেছি।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মায়ের মমতা কী জিনিস, সেটা নেত্রী বোঝেন, বলেই তিনি আপনাদের কাছে ছুটে এসেছেন।’উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ