শুক্রবার, ১৫ জুলাই, ২০১১
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সহিংসতা : মহিলাসহ ১৪ জন নিহত
পাকিস্তানের বন্দরনগরী করাচি ও হায়দ্রাবাদসহ সিন্ধু প্রদেশের অন্যান্য স্থানে গতরাতের সহিংসতায় এক মহিলাসহ অন্ততঃ ১৪ জন নিহত হয়েছে। সিন্ধু প্রদেশের মন্ত্রী জুলফিকার মির্জা মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম নেতা আলতাফ হোসেন সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার পর করাচির বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর অংশ হিসেবে করাচির কয়েকটি স্থানে গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। যেসব এলাকায় গোলোযোগ হয়েছে তার মধ্যে বালদিয়া উপশহর এবং গুলশানে ইকবালসহ আরো কয়েকটি এলাকা রয়েছে। হায়দ্রাবাদেও একই ধরনের সহিংসতা হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে একজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায় করাচি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য করাচিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অতিরিক্ত পাঁচশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন