বুধবার, ২০ জুলাই, ২০১১

বছরের প্রথম ৬ মাসে গ্রামীণফোনের আয় ৪৩৪০ কোটি টাকা

গ্রামীণফোন লিমিটেডের সিইও টোরে জনসন বলেছেন, গ্রামীণফোন চলতি বছরের প্রথম ছয় মাসে সর্বমোট ৪,৩৪০ কোটি রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ২১ ভাগ বেশিপাশাপাশি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট রাজস্ব আয় হয়েছে ২,২৭৩ কোটি টাকা, যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় শতকরা ২১ ভাগ বেশিমূলত গ্রাহক সংখ্যা বৃদ্ধি, ভয়েস ট্রাফিক থেকে আয় বৃদ্ধি এবং গ্রামীণফোণ ব্র্যান্ডেড হ্যান্ডসেট বিক্রি থেকে অর্জিত আয়ের কারণে এই প্রবৃদ্ধি হয়েছেগতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানএ সময় গ্রামীণফোনের ডেপুটি সিইও ও চিফ ফিনান্সিয়াল অফিসার রাইহান শামসি, হেড অব কমিউনিকেশন কাজী মনিরুল কবির ও হেড অব রিপোর্টিং আরিফ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন টোরে জনসন বলেন, গ্রাহক ও আয় বৃদ্ধির মাধ্যমে গ্রামীণফোন বছরের প্রথমার্ধে চমৎকার ব্যবসায়িক সাফল্য প্রদর্শন করেছেগ্রাহকদের উন্নত সেবা প্রদানের দিকে যথাযথ গুরুত্ব দেওয়ায় গ্রামীণফোন গ্রাহকদের পছন্দের টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে নেটওয়ার্কের আধুনিকায়ন এবং কার্যকারিতা বৃদ্ধিতে চলতি বছরের প্রথমার্ধে গ্রামীণফোন ৫৫১ কোটি টাকা বিনিয়োগ করেছেফলে কার্যক্রম শুরুর পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬,৩৪৮ কোটি টাকাগ্রামীণফোন এ পর্যন্ত তার আয়ের ৮০ ভাগ পুনরায় বিনিয়োগ করেছেএদিকে দেশের বৃহত্তম করদাতা গ্রামীণফোন ২০১১ সালের প্রথমার্ধে রাষ্ট্রীয় কোষাগারে ২৩৪৪ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছেএর ফলে প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় কোষাগারে কোম্পানির অবদান দাঁড়িয়েছে ২০,৮৪৬ কোটি টাকায়এ বছরের প্রথমার্ধে গ্রামীণফোন কর্পোরেট কর বাবদ দিয়েছে ৬১৮ কোটি টাকা, যা ২০১০ এর একই সময়ের তুলনায় ১৫০ কোটি টাকা বেশি গ্রামীণফোন খুচরা বিক্রি ও বিতরণ চ্যানেল এর অধিকতর সম্প্রসারণ করে দুই লাখ ৬৪ হাজার বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে গেছেবছরের প্রথম ছয় মাসে যোগ হওয়া প্রায় ৩৯ লাখ নতুন গ্রাহক নিয়ে দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৮ লাখ, যা দেশের মোট গ্রাহকের ৪৪.৩ শতাংশ আয় কর প্রদানের পর ২০১০ এর প্রথমার্ধের শতকরা ১৩.৫ ভাগ মার্জিনসহ ৪৮৩ কোটি টাকা মুনাফার তুলনায় একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ১৫.৬ ভাগ মার্জিনসহ ৬৭৭ কোটি টাকা২০১১ এর প্রথমার্ধে শেয়ার প্রতি আয় ৫.০১ টাকা, যা ২০১০ এর একই সময় ছিল ৩.৫৮ কোটি টাকা২০১১ এর দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ২.৮৯ টাকা যা আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১.২৪ কোটি টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ