আন্তর্জাতিক : পাকিস্তান সরকার দেশের ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনা রাব্বানিকে নিযুক্ত করেছেন। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি তার মন্ত্রিসভায় পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনার নিয়োগ চুড়ান্ত করে নথিতে স্বাক্ষর করেন। আগামী সপ্তাহে হিনা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করতে নয়াদিল্লীতে যাবেন। ইতিমধ্যে নতুন পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণসূচি চুড়ান্ত হয়ে গেছে। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া ও জিও টিভির।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পদ শুন্য হয় গত ৯ ফেব্রুয়ারি যখন একজন মার্কিন কুটনীতিকের গুলিতে দু’জন পাকিস্তানি নাগরিক খুন হবার ঘটনায় ইসলামাবাদ-ওয়াশিংটন কুটনীতিক টানাপড়েন শুরু হয়। তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী গিলানি। এরপর থেকে এই পদে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পররাষ্ট্র সচিব সালমান বশির। কিন্তু বশিরের আমলে গত ২ মে মার্কিন বাহিনীর অভিযানে পাকিস্তানের মাটিতে বিন লাদেনকে হত্যার ঘটনা ঘটে। ফলে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে কুটনৈতিক টানাপড়েন শুরু হয়। পাকিস্তান সরকার চায়, চলতি মাসের শেষ সপ্তাহে পাক-ভারত পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে নতুন ও অবিতর্কিত কোনো ব্যক্তিত্ব প্রতিনিধিত্ব করুক। সেই হিসেবে ৩৪ বছর বয়স্ক হিনা রাব্বানি সবচে যোগ্য বিবেচিত হন। প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানায়, সোমবারই হিনার নিয়োগ চুড়ান্ত করে ফেলেন গিলানি। এরপর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তার নিয়োগপত্র পাঠিয়ে দেন। হিনার উপর প্রথম গুরুদায়িত্ব পড়েছে ২৬ ও ২৭ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ’র সঙ্গে দিল্লীতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করা।পারভেজ মোশাররফের শাসনামলে হিনা পিএমএল (কিউ) পার্টির টিকেটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তে যোগদান করে ভোটে জিতেন। এতদিন তিনি অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন