শুক্রবার, ২২ জুলাই, ২০১১

সেরা ছবি মনপুরা : চলচ্চিত্র পুরস্কার-২০০৯ ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র মনপুরা, আর শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন অহিদুজ্জামান ডায়মণ্ড (গঙ্গাযাত্রা)। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ফেরদৌস (গঙ্গাযাত্রা) ও চঞ্চল চৌধুরী (মনপুরা) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী পপি (গঙ্গাযাত্রা)। এছাড়া শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে শহিদুল আলম সাচ্চু (বৃত্তের বাইরে) ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী নিপুণ (চাঁদের মতো বউ) পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা মামুনুর রশীদ (মনপুরা) ও শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা এটিএম শামসুজ্জামান (মন বসে না পড়ার টেবিলে)। শ্রেষ্ঠ পুরুষ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ (স্বামী-স্ত্রীর ওয়াদা) ও শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পী হয়েছেন যৌথভাবে চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি (মনপুরা)। প্রথমবারের মতো এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন সুলতানা জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ২৩ জুলাই পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ