শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তারা। একই সঙ্গে প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের দায়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান। গত এক মাসে রাজধানী ও দেশের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এসব ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর খ্যাতনামা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ দপ্তরে ডেকে তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ যৌন নিপীড়নের ঘটনা বন্ধে করণীয় বিষয়ে তাদের মতামত জানতে চান। প্রধান শিক্ষকরা সবার আগে শ্রেণীকক্ষের বাইরে কোচিং ব্যবসা বন্ধে শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নেয়ার পরামর্শ ছাড়াও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন। শিক্ষাখাতে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে এ খাতকে দুর্নীতি ও অপবাদমুক্ত করতে প্রধান শিক্ষকদের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী। মন্ত্রী যেসব শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে কোচিং ব্যবসার সঙ্গে জড়িত তাদের সেগুলো গুটিয়ে নেয়ার আহ্বান জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন