শুক্রবার, ২২ জুলাই, ২০১১

আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ ৭ আগস্ট : নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ ভিত্তিহীন: সিইসি

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোসহ বিএনপির আনা অভিযোগগুলোর কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সঙ্গে সংলাপকালে এ কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে অবজ্ঞা করা বিএনপির ঠিক হয়নি-এ কথা উল্লেখ করে সিইসি বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বিরোধমূলক অবস্থানে যেতে চায় না। তাই সংলাপ বর্জনের কারণ হিসেবে বিএনপির তোলা অভিযোগগুলোর জবাব সময়মতো দেয়া হবে। তিনি আরো বলেন, আগামী ৭ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে বিএনপিসহ অন্য দল চাইলেও সংলাপে অংশ নিতে পারবে। সংলাপে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ইসির চেয়ে বর্তমান সরকারের অতি উৎসাহ জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। তাই ইভিএমকে গ্রহণযোগ্য করতে স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করার সুপারিশ করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ