বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

রাষ্ট্রপতির ক্ষমা আরও সন্ত্রাস বাড়াবে: ফখরুল

খুনের আসামিদের ছেড়ে দিয়ে রাষ্ট্রপতি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এতে দেশে সন্ত্রাসের ঘটনা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার সকালে মহিলা দলের সদ্য কারামুক্ত নেত্রীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ