অত্যাচার-নির্যাতনে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বলেছেন, এখনো সময় আছে- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংযোজন করুন। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। এ ব্যতয় হলে জনগণ তাদের বুকের রক্ত দিয়ে হলেও অধিকার রক্ষার আন্দোলন করবে।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার বিকেলে নয়াপল্টন কার্যালয়ের সামনে জাসাসের প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।তিনি বলেন, তারেক দেশের মানুষের প্রাণের রাজনীতি বুকে ধারণ করেছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে শহীদ জিয়া যে পতাকা উত্তোলন করেছিলেন, বেগম খালেদা জিয়ার পরে সেই পতাকা তারেক রহমান ধারণ করবেন বলে সরকার তাকে ভয় পায়। যারা জনগণের পক্ষে গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বলে তাদের এই সরকার ভাল থাকতে দিতে চায় না।মির্জা ফখরুলের অভিযোগ, এখন থেকে সাত বছর আগের ২১ আগস্ট গ্রেনেড আক্রান্ত আওয়ামী লীগের মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল। কেন অল্প সময়ের ব্যবধানে তা বঙ্গবন্ধু এভিন্যুতে গেল- এর উত্তর কে দেবে?তিনি বলেন, সেদিনের প্রধান বিরোধী দল আজকের ক্ষমতাসীনরা তদন্তে কোন সহযোগিতা করেনি। সরকার তদন্তের জন্যে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের আনলেও তাদের সাহায্য করেনি। এমনকি যে গাড়িতে করে শেখ হাসিনা ঘটনাস্থল ত্যাগ করেছিলেন সেটিও পরীক্ষা করতে দেয়া হয়নি।তিনি আরো বলেন, এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা, দ্রব্যমূল্য কমাতে, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ব্যর্থ। তারা জনগণের কোন সমস্যার সমাধান করতে পারেনি। তারা কেবল বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতনে পারদর্শী।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ মুজিবকে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি করেছিল। পরে দেশের জনগণ যেভাবে তাকে মুক্ত করেছিল। একইভাবে তারেক রহমানকে সরকার বন্দি করে জেলে ভরে রাখলে জনগণ বের করে এনে রাষ্ট্রক্ষমতায় বসাবে।জাসাস সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছোসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, জাসাস সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন