বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১১

হাতাহাতির ঘটনায় জড়িত ১৩ আইনজীবীর বিরুদ্ধে রুল

আদালতে হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় জড়িত ১৩ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে আগামী ১২ আগস্ট পর্যন্ত এসব আইনজীবী আদালতের কোন কার্যক্রমে অংশ নিতে পারবে না বলেও বলেছে আদালত।বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে।
আদালত হট্টগোলে জড়িত আইনজীবীদের সনদ বাতিলে কেন নির্দেশ দেয়া হবে না এবং আগামী ১৪ আগস্টের মধ্যে এর জবাব দিতে সংশ্লিষ্ট ১৩ আইনজীবীসহ বার কাউন্সিলের প্রতি রুল জারি করেছে।আদেশে বলা হয়, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৩ আইনজীবী আগামী ১২ আগস্ট পর্যন্ত দেশের কোন আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর সংবিধান নিয়ে কটূক্তির ব্যাখ্যার শুনানির সময় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ এলে বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস এম সোলায়মান বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এতে সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, গাজী কামরুল ইসলাম সজল, মির্জ আল মাহমুদ, শহিদুজ্জামান, শরিফ উদ্দিন, এনামুল হোসেন গাজী, আব্দুল্লাহ আল মাহমুদসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়।এদের মধ্যে ১৩ জন আইনজীবী আজ বুধবার হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ার-উল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামীকাল বৃহস্পতিবার আবেদনটির ওপর শুনানির জন্য দিন ধার্য করে।এ সময় পর্যন্ত তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতেও নির্দেশ দেয় আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ