ভারতের আসামে স্বাধীনতার জন্য আন্দোলনরত ইউনাইটেড লিবারেশান ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়াকে সেদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।বুধবার সচিবালয়ে জাতীয় চোরাচালান কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘অনুপ চেটিয়াকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে।’উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে (গোলাপ বড়ুয়া) ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিদেশি ও পাসপোর্ট আইনে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
পরে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতার কারণে তিনি এখনো বাংলাদেশের কারাগারে রয়েছেন।এছাড়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আদালতে তার আবেদনেরও নিষ্পত্তি হয়নি।আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের সফরের আগেই অনুপ চেটিয়াকে পাওয়ার আশা করছিল নয়া দিল্লি। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশ সফরে এসে এ বিষয়ে অনুরোধ করেছিলেন।১৯৭৯ সাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে উলফা।অনুপ চেটিয়াসহ উলফার রাজনৈতিক শাখার অন্যান্য নেতাদের নিয়ে ভারতের সরকারের সাথে শান্তি প্রক্রিয়ার আলোচনা শুরু করার জন্য চেটিয়াকে ফেরত নিতে চায় নয়াদিল্লি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন