যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় অর্ধেক মুসলিমই বর্ণবাদ ও ধর্মীয় বৈষম্যের শিকার। তবুও অন্যান্য ধর্মবিশ্বাসীদের তুলনায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে মুসলিমরাই বেশি আশাবাদী। সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া ও প্রেসটিভি অনলাই।সংযুক্ত আরব আমিরাতে অবস্থিতি গ্যালাপ রিসার্স-এর আবুধাবি গ্যালাপ সেন্টার এই জরিপ চালায়। জরিপে ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত তিন হাজার ৮৮৩ জন মুসলিম সহ আট লাখ ৬৮ হাজার ২৫৪ মার্কিন নাগরিকের সাক্ষাৎকার নেয়া হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি ৬০ লাখ মুসলিম বসবাস করছে। ৯/১১ এর ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে মুসলিমরা কিভাবে নিজেদেরকে মার্কিন সমাজের মূল স্রোতে খাপ খাইয়ে নিচ্ছেন ৯/১১ এর দশম বর্ষপূর্তি সামনে রেখে এ জরিপ চালানো হয়।মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, বিগত নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ের পথ ধরে মুসলিমরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতি নিয়ে আশাবাদী। ধারণা করা হয়, ওই নির্বাচনে ওবামা ৮০ শতাংশ মুসলিমের সমর্থন পান, যা অন্য যেকোন ধর্মবিশ্বাসীদের চেয়ে বেশি।৬০ শতাংশ মুসলিম মনে করে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করে সমৃদ্ধি অর্জনে এগিয়ে যাচ্ছে। ইহুদিদের মধ্যে এ হার ৬১ শতাংশ, ক্যাথলিকদের মধ্যে ৫৪ এবং প্রোটেস্টান্টদের মধ্যে এই হার ৫২ শতাংশ।৩৭ শতাংশ মুসলিম মনে করে যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবন যাপনে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। এটা দুই খৃস্টান গ্রুপের চেয়ে কম এবং ইহুদিদের তুলনায় এক শতাংশ বেশি। ৩ শতাংশ মুসলিম মনে করেন, তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।৫৪ শতাংশ মুসলিম মনে করে মার্কিন অর্থনীতি ক্রমশই আরো ভালো হচ্ছে যে হার অন্যান্য ধর্মবিশ্বাসীদের চেয়ে অনেক বেশি।জরিপে মতামত দানকারী ৪৮ শতাংশ মুসলিম জানায়, বিগত বছর তারা ব্যক্তিগতভাবে বর্ণ ও ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন। মোরমন (খৃস্টানদের একটি শাখা) ধর্মীয় বিশ্বাসের লোকদের মধ্যে এই হার ৩১ শতাংশ, ইহুদিদের মধ্যে ২১ শতাংশ এবং ক্যাথলিকদের মধ্যে এই হার ২০ শতাংশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন