মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

সিরিয়ার নিন্দায় আরব বিশ্ব, সামরিক অভিযানে নিহত ৫৯

সিরিয়ার স্বৈরাচার আসাদ তার শাসন কায়েম রাখতে  জনগণের ওপর আরো বেশি করে সামরিক অভিযান চালাচ্ছে। বার বার পৃথিবীর বিভিন্ন দেশ সতর্ক করে দিলেও কারও কথা আসাদ তার কানে তুলছে না। সিরিয়ার নতুন নতুন এলাকা ও তার অধিবাসী সামরিক বাহিনীর টার্গেটে পরিণত হচ্ছে। অভিযানে ইতিমধ্যে ৫৯ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ আগস্ট সোমবার সিরিয়ার সেনাবাহিনী সুন্নি প্রধান এলাকা গুলোতে ট্যাংক মর্টার দিয়ে বোমা বর্ষণ করে।
আরব রাষ্ট্র গুলো তাদের নিজেদের রাষ্ট্রদূত সিরিয়া থেকে ফিরিয়ে আনছে। ইতিমধ্যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন তাদের রাষ্ট্রদূতকে সিরিয়া থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।সৌদি বাদশাহ সিরিয়ার সরকারকে ধৈর্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দিয়েছে। রাশিয়া ও তুরস্ক সিরিয়ার সরকারকে সম্ভব্য পতন সম্পর্কে সর্তক করে দিচ্ছে। এভাবে দমন পীড়ন চললে বাশার আল আসাদের সময় দ্রুত ফুরিয়ে যাবে।জার্মানি বলছে আসাদ সরকার তার বিরোধীদের সাথে কথা না বলে দমন পীড়ন চালালে তাদের বৈধ কর্তৃত্ব অচিরেই হারাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ