যুদ্ধজাহাজের নেতৃত্ব পেলো এক নারী। ব্রিটেনে রয়াল নেভি তাদের ৫০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে যুদ্ধজাহাজের নেতৃত্ব অর্পণ করলো। ৩৯ বছর বয়সী সারা ওয়েস্ট নামের ওই নারী এখন থেকে রয়াল নেভি এইচএমএস পোর্টল্যান্ডের একজন কমাণ্ড দানকারী নারী। জাহাজের ১৮৫ ক্রু মেম্বার তার আদেশ মেনে চলবে। দায়িত্ব পালনকালে তাকে বছরে ৬৫ হাজার পাউন্ড দেওয়া হবে।ব্রিটেনে নারীদেরকে সাধারণত ছোট এবং যুদ্ধে ব্যবহৃত হয়না এমন সামরিক জাহাজের কমান্ড পজিশনে দায়িত্ব দেওয়া হতো। লেফটেনেন্ট সারা ওয়েস্ট এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি কঠিন পরীক্ষার মধ্যদিয়ে ছেলেদেরকে হারিয়ে এ সফলতা অর্জন করেন। পরীক্ষায় তিনি তার আত্মবিশ্বাস,নেতৃত্বগুণ, উপস্থিত বিচার বিবেচনা, মনোবল ও সাহসের সকল বিভাগে ছেলেদের হারায়। ফলে এক প্রকার বাধ্য হয়েই তার ওপর এ দায়িত্ব অর্পন করা হলো।ব্রিটেনে বর্তমানে ৬৫০ জন নারী নেভি অফিসার আছে। প্রতিটি যুদ্ধজাহাজে গড়ে ১০ শতাংশ নারী ক্রু হিসেবে কাজ করে। রয়াল নেভির মুখপাত্র সারা ওয়েস্টের নিয়োগটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। সারা ওয়েস্ট ২০১২ সালের এপ্রিল থেকে এইচএমএস পোর্টল্যান্ডের দায়িত্ব বুঝে নেবেন। সূত্র. বিবিসি.ভাষান্তর সুমন দত্ত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন