মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

সংঘর্ষের পর ইবি’র হল খালির নির্দেশ

সংঘর্ষের পর আজ সোমবার বিকেল ৩টার মধ্যে হল খালির নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার সন্ধ্যায় ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের সাথে ছাত্রশিবিরের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়।এ ঘটনায় গতরাতে ভিসির কার্যালয়ে এক জরুরি সভায় পরিস্থিতি শান্ত করতে আজ সোমবার বিকেল ৩টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।এ সময় ভিসি এম আলাউদ্দিন জানান, ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।পোস্টার ছেড়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পুলিশসহ ছাত্রলীগ-ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ