মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

ইরাকের কুত শহরে বিস্ফোরণে নিহত ৩৪

ইরাকের দক্ষিণ-পূর্বের কুত শহরে দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৬৩ জন আহত হয়েছে। খবর: বিবিসি ও আল জাজিরা অনলাইন। ইরাকের সরকারি সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে কুত শহরের জনবহুল এলাকায় পরপর দুটি বোমার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, মাটিতে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণের পরপর কারগাড়িতে রাখা অপর বোমার বিস্ফোরণ ঘটানো হয়।পুলিশ বার্তাসংস্থা রয়টার্স-কে জানায়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে কুত শহরে সোমবার সকাল ৮টার দিকে জনাকীর্ণ এলাকায় রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।ইরাকের উপ-স্বাস্থ্যমন্ত্রী খামিস আল সাদ বলেন, হাসপাতালে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। তবে পুরো পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
রয়টার্স সূত্র জানায়, দেশটিতে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত এ ধরনের হামলায় ২৫৯ জনের প্রাণহানি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ