মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

বাংলাদশে বিদ্যুৎ ঘাটতি ২ হাজার মেগাওয়াট: বিশ্বব্যাংক

বর্তমানে দেশে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ দুই হাজার মেগাওয়াট। মোট ৬ হাজার ৫শ' মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হয় মাত্র ৪ হাজার ৫শ' মেগাওয়াট।   বিশ্ব ব্যাংকের সদ্য প্রকাশিত "বাংলাদেশ : বোলস্টারিং ইকোনমিক গ্রোথ টু রিডিউস পোভার্টি" শীর্ষক প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলেছে, মারাত্মক বিদ্যুৎ ঘাটতির কারণে বিশেষ করে গরমের দিনগুলোতে ঘনঘন বিদ্যুৎ না থাকাটা নিয়মিত বিষয়।গ্রামাঞ্চলগুলোই বিদ্যুৎ ঘাটতির বড় শিকার। কারণ বিদ্যুৎ না থাকার ঘটনাটি সেখানেই সব থেকে বেশি ঘটে। রিপোর্টটিতে অবশ্য বলা হয়েছে, সমস্যা মোকাবেলায় দাতাদের সহায়তায় ২০০৯ সালে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্ব সরবরাহ করা হয়েছে। আগামীতেও করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ