সোমবার, ১৫ আগস্ট, ২০১১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজারে  পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।   এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদনের সময় গার্ড অব অনার প্রদান করেন তিন বহিনীর একটি চৌকস দল। পরে ১০টা ২০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, শেখ হারুনার রশিদ, মহিউদ্দিন আহম্মেদ, কাজী জাফর উল্লাহ, শেখ হেলাল উদ্দিন আহম্মেদ, মোজ্জামেল হক, লিটন চৌধুরী প্রমুখ বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।    সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তার পিতার বাসভবনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। সকাল ১০টা ৪০ মিনিটে মাজার কমপ্লেক্স মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন। সাড়ে ১২টার পর থেকে মাজার কমপ্লেক্স উন্মুক্ত করে দেয়া হয় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় নামে জনতার ঢল।   গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর মাজারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ