সোমবার, ১৫ আগস্ট, ২০১১

আফগানিস্তানে জঙ্গী হামলায় নিহত ১৬

আফগানিস্তানের পারওয়ানে প্রাদেশিক সরকারের ভবনে এক জঙ্গী হামলায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। পারবান হাসপাতালের চীফ ডাক্তার জানিয়েছে, নিহতের সবাই সরকারী কর্মকর্তা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রাজধানী কাবুল থেকে উত্তর-পশ্চিমের এই এলাকা থেকে বোমা সাথে কামানেরও আওয়াজ পাওয়া গেছে। ঐ ভবনের ভেতর থেকে গভর্ণর আব্দুল বাসির সালাঙ্গি জানান, ৬ জন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালায়। তালেবান বিদ্রোহীরা জানিয়েছে, এই হামলা প্রায় কয়েকঘন্টা স্থায়ী হয়। শান্ত শহর পরবানের পুলিশরা তুলনামূলক কম অস্ত্র নিয়ে বিদ্রোহী জঙ্গীদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে। স্থানীয় সময় সকাল ১১টায় হামলার সময় পুলিশ ও ইন্টেলিজেন্স প্রধানদের এক নিরাপত্তা বৈঠক চলছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ