ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে দু’দেশের মধ্যে যেসব চুক্তি হবে তা জনগণের সম্মুখে প্রকাশেরও জোর দাবি জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ বিরোদী যেকোন চুক্তি জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া ও সড়ক দুঘর্টনায় প্রাণহানির কথা তুলে ধরে বেগম জিয়া বলেন, ‘এ সরকার অপদার্থ ও ব্যর্থ। এরা গত আড়াই বছওে দেশের মহাসড়কগুলোতে কোন উন্নয়ন করেনি। মহাসড়কগুলোর অবস্থা খুবই নাজুক এ কারণে প্রতিনিয়ত সড়ক দুঘর্টনায় মানুষ মারা যাচ্ছে।খালেদা জিয়া বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হলে তা প্রত্যাখ্যান করা হবে। এ সময় দলের চেয়ারপারসন অভিযোগ করেন, এ সরকার একই সঙ্গে স্বৈরাচারী, দুর্নীতিবাজ ও অত্যাচারী হয়ে উঠেছে।
সরকার দেশকে পুলিশি রাষ্ট্র বানাচ্ছে-এ অভিযোগ করে তিনি আরো বলেন, এর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে কঠিন কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো উপায় নেই।খালেদা জিয়া বলেন, দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। জিনিসপত্রের দাম বাড়াতে দেশের মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলেও দাবি করেন।ইফতার মাহফিলে লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহম্মদ, বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠন, চারদলীয় জোট ও সমমনা দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন