সোমবার, ১৫ আগস্ট, ২০১১

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম ১৬ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বও পর্যন্ত http://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পাওয়া যাবে। মাধ্যমিক (এসএসসি), উচ্চ মাধ্যমিক (এইচএসসি) অথবা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ-৮ অর্জনকারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ দু’টির কোনো একটিতে প্রাপ্ত জিপিএ-৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। ভর্তি ফিস বাবদ ৬শ’ টাকা টেলিটক মুঠোফোন থেকে এসএমএস’র মাধ্যমে জমা দিতে হবে।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বর্তমানে ১৮টি সরকারি মেডিকেল কলেজে ২ হাজার ৬৮৬ জন জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য অনলাইনে প্রবেশের পূর্বে ডিজিটাল ক্যামেরায় তোলা অথবা স্ক্যান করা পার্সপোর্ট সাইজের ছবি ও শিক্ষার্থীর নিজের স্বাক্ষরের স্ক্যান করা ছবি প্রস্তুত রাখতে হবে। শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য কমপক্ষে একটি মোবাইল নম্বর দিতে হবে। ফরম পূরণের পূর্বেই নিজস্ব পছন্দ অনুযায়ী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিট বাছাই করে নিতে হবে। এছাড়া শিক্ষার্থীরা ফরম পূরণ করতে সমস্যায় পড়লে ০১৫৫০১৫৭৭৫০, ০১৫৫০১৫০০৫৬, ০১৫৫০১৫০০৮০, ০১৫৫০১৫০০৬৬, ০১৫৫০১৫০০৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ