অনলাইন সংবাদপত্র বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশের পর জনবল সংকট থাকা সত্ত্বেও অবশেষে তড়িঘড়ি করে চালু করা হল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার। তবে সাইবার সেন্টারের কম্পিউটার স্বল্পতার অবসান হয়নি। লেখা হয়নি নাম ফলকও। জানা যায়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরী সহায়তায় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় একমাত্র সাইবার সেন্টার। এই সাইবার সেন্টারে ৩০ টি কম্পিউটার রয়েছে। তবে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে মাত্র ১৮ টি কম্পিটারে। সাইবার সেন্টারের সার্বিক তদারকির দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। গত ১৩ এপ্রিল সাইবার সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টারটি চালু হওয়ায় শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে। সেই সাথে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করে প্রতিটি কম্পিটারের ইন্টারনেট সংযোগ প্রদানের দাবীও শিক্ষার্থীদের। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এক কর্মকর্তা বলেন, বাংলাটাইমস এর সংবাদটি আমাদের নজরে এসেছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না। উল্লেখ্য, উদ্বোধনের পর তিন মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাইবার সেন্টারটি শিক্ষার্থীদের জন্য চালু না করায় বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বাংলাটাইমস টুয়েন্টিফোর ডট কম এ সংবাদ প্রকাশ করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন