সোমবার, ১৫ আগস্ট, ২০১১

১১ আইনজীবীকে ক্ষমা

এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির ১১ আইনজীবীকে নিঃশর্ত ক্ষমা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের আইন পেশা পরিচালনাসংক্রান্ত বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। রোববার বেলা আড়াইটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবিরা হলেন- সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম ও গোলাম নবী। এর আগে ওই আইনজীবীরা ক্ষমা চেয়ে আবেদন করলে আদালত তাঁদের বিকেল চারটার মধ্যে হাইকোর্টে হাজির করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও আইজি প্রিজনকে নির্দেশ দেন। পরে বিকেল চারটা ২০ মিনিটে তাঁদের আদালতে হাজির করা হয়। পৌনে ছয়টায় আদালতের বিচারকাজ শেষে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ