১ম ওয়ানডের পর টানা দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে পরাজিত হলো সফররত বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশের দেয়া ১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রানন্ডেন টেইলর মাত্র ১৪ বল মোকাবেলা করে দলীয় ৪ রানের মাথায় ব্যক্তিগত ৩ রান নিয়ে শফিউলের বলে শাহরিয়ারের তালুবন্ধি হয়ে সাজ ঘরে ফেরেন। মাসাকাদজা মাহমুদুল্লার বলে ৩৬ রান করে আউট হয়ে যান। এর পর সিবান্দা ৬৭ রানে আশকরাফুলের বলে আউট হন। তাইবু ৬১ এবং ইরভান ৮ রান করে সিরিজ জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে শফিউল, মাহমুদুল্লাহ ও আশরাফুল একটি করে উইকেট নেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষিক্ত নাসির হোসেনের ৬৩ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। একমাত্র টেস্ট এবং প্রথম ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক টেইলর। ব্যাট করতে নেমে টাইগাররা ভিটোরি এবং চিগুম্বরার বোলিং তোপে দলীয় ১৮.৫ ওভারে ৫৮ রানে ৬ উইকেট হারায় সাকিব বাহিনী। সাজঘরে ফেরেন তামিম (৫), মুশফিক (১২), কায়েস (৮), নাফিস (১৪), আশরাফুল (৬) ও মাহমুদুল্লাহ (৩)। বিপর্যয় ঠেকাতে সাকিব ও নাসির জুটি ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। ভিটোরির বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন সাকিব (২৬)। এরপর নাসির স্পিনার আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন। এ জুটি করেন ৬৫ রান। অভিষিক্ত নাসির ৬৩ রানের ঝলঝলে ইনিংস উপহার দিয়ে ভিটোরির বলে আউট হন। এরপর আর কেউই দাঁড়াতে পারেননি। রাজ্জাক ৩৫ রান করেন। ভিটোরি ৫টি, চিগুম্বরা ২টি, উতসেয়া ও এম্পুফু ১টি করে উইকেট পান। প্রসঙ্গত, আজকের ম্যাচের পর স্বাগতিকরা ২-০ তে এগিয়ে থাকলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন