বিএনপি ১০ আগষ্ট বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ আগষ্ট মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আগামী বৃহস্পতিবার দেশের পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। মির্জা ফখরুল দুর্নীতি দমন কমিশন দুদককে নখ-দন্তহীন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব হচ্ছে। তাঁর দাবি, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন। এ মামলায় কোনো সাক্ষী নেই। এমনকি অর্থ আত্মসাতের কোনো কথাও মামলায় উল্লেখ নেই। প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। খালেদা জিয়া ছাড়া এই মামলায় অপর তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উত্স থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন