ঢাকা, ২২ আগস্ট : বর্তমান সরকারের অপদার্থ ও অযোগ্য মন্ত্রীদের বিদায় জানানোর দাবি তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, ‘গণতন্ত্র ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ বৈঠকের আয়োজন করে। তিনি বলেন, এবারের ঈদ উপহারসরুপ এসব অদক্ষ মন্ত্রীদের বিদায় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত বলে জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতিসত্তর এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নতুবা সরকারকে এর খেসারত দিতে হতে পারে।
মিজানুর রহমান আরো বলেন, দেশে আইনের শাসন নানাভাবে লঙ্ঘিত হচ্ছে । এছাড়া সব ধরনের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিচারপতি গোলাম রব্বানী প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন