সোমবার, ২২ আগস্ট, ২০১১

রাশিয়া ইরানে আরো পরমাণু স্থাপনা তৈরি করতে পারে: ফেরেইদুন আব্বাসি

ইরানের আণবিক শক্তি কমিশনের প্রধান ফেরেইদুন আব্বাসি বলেছেন, রাশিয়া তার দেশে আরো পরমাণু স্থাপনা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে। মস্কোর দেয়া এ প্রস্তাব নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে ইরান নতুন পরমাণু স্থাপনা তৈরির বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলেছে এবং একটা চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হলে তা যাতে দু’দেশের স্বার্থ সংরক্ষণ করে সে বিষয়টি নিশ্চিত করা হবে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রকল্প তৈরিতে রাশিয়া সহযোগিতা দিচ্ছে। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে ১৯৯৫ সালে একটি চুক্তি হয়েছিল এবং এ চুক্তি অনুযায়ী ১৯৯৯ সালে ওই প্রকল্প শেষ করার কথা ছিল। কিন্তু, রাশিয়া এ প্রকল্পের কাজ শেষ করতে বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ