শনিবার, ১৩ আগস্ট, ২০১১

ফের বিদ্রোহীদের দখলে লিবিয়ার ব্রেগা

তেল-সমৃদ্ধ ব্রেগা শহরটি আবার দখল করে নিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। মোহাম্মাদ আল রিজালি নামে বিদ্রোহীর এক মুখপাত্র বলেছেন, শহরটি এখন মুক্ত এবং বিদ্রোহী যোদ্ধারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ব্রেগা বন্দরটিও দখল করেছে। শহরটি দখলের লড়াইয়ে দু’জন বিদ্রোহী যোদ্ধা নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। গত তিন সপ্তাহ ধরে বিদ্রোহীরা বেগ্রা শহর দখলের চেষ্টা করছিল। এ দিকে, লিবিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, যুদ্ধে দু’পক্ষেরই সাবধান হওয়া উচিত। বেসামরিক মানুষ হতাহতের ঘটনাকে বান কি মুন অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন। লিবিয়ায় ন্যাটো বাহিনীর হামলার বিষয়ে সব সময় জাতিসংঘ মহাসচিবের জোরালো সমর্থন ছিল কিন্তু তিনি এবার বেসামরিক নাগরিক হত্যার তীব্র সমালোচনা করলেন। অন্যদিকে, গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে লিবিয়ার দূতাবাস দখল করে নেয় স্বেচ্ছা নির্বাসিত লিবিয় নাগরিকরা। পরে, পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ