শনিবার, ১৩ আগস্ট, ২০১১

‘পাকিস্তানে গত ৭ বছরে ড্রোন হামলায় ১৬০ শিশু মারা গেছে’

পাকিস্তানে মার্কিন ড্রোন বিমান হামলায় ২২৯২ লোক মারা গেছে। এর মধ্যে ৩৮৫ জন বেসামরিক এবং ১৬০ জন শিশু রয়েছে। লন্ডন ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির দেয়া তথ্য মতে পাকিস্তানে মার্কিন অভিযান শুরুও পর থেকে এই হতাহতের ঘটনা ঘটে। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা বলছে গত মে মাসে একজন বেসামরিক মানুষেরও হতাহতের ঘটনা ঘটেনি। দাবি সংস্থাটি বলছে গত ৭ বছরে প্রায় ১১০০ লোকের হতাহত হয়ছে। পাকিস্তানের সংবাদ সংস্থাগুলোর দেয়া তথ্য মতে এ বছরের মার্চেই মার্কিন ড্রোন হামলায় ৪৪ জন মারা যায় যাদের বেশির ভাগই ছিল বে-সামরিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ