মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

বুলেটপ্রুফ চামড়া তৈরির চেষ্টায় বিজ্ঞানীরা : ডেনমার্কে

বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলচ্ছে দিনের পর দিন । তেমনি একটি ব্যার্তিক্রম আবিষ্কার হচ্ছে বুলেটপ্র“ফ চামড়া। ডেনমার্কের একদল বিজ্ঞানী বুলেটপ্রুফ চামড়া তৈরির চেষ্টা চালাচ্ছেন। কৃত্রিম এই চামড়া ভেদ করে বুলেট ঢুকবে না বলে তারা মনে করছেন। এর আকর্ষনিয় দিক হল এটি পরলে মানুষের শরীরের সঙ্গে লেপ্টে থাকবে।উপকরন: বুলেটপ্রুফ চামড়ার উপকরণ হিসাবে বিজ্ঞানীরা ছাগলের দুধ দিয়ে এক প্রকার প্রোটিন তৈরি করছেন । যা মাকড়শা জাল তৈরিতে ব্যবহার হবে। আর এই প্রোটিন দিয়েই বিজ্ঞানীরা একপ্রকার বস্ত্র নির্মাণ করবেন যা হবে বুলেটপ্রুফ।
এই বস্ত্রের ওজন হবে দুই দশমিক ছয় গ্রাম। এই বস্ত্রটি পয়েন্ট টু টু ক্যালিবার রাইফেলের গুলি ঠেকিয়ে দিতে পারবে বলে বিজ্ঞানীদের বিশ্বাস।বিজ্ঞানীরা আশা করছেন, বুলেটের পক্ষে খুবই কঠিন হবে এই বস্ত্র ভেদ করা। যা হোক এখন দেখার বিষয় কবে নাগাদ এটি বাস্তবায়িত হয় মানুষের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ