বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দিয়ে প্রমাণ করুন বিদেশিদের বিপুল অর্থের বিনিময়ে বা তাদের মদদে নয়, জনগণের ভোটে আপনারা ক্ষমতায় এসেছেন। তিনি বলেন, যাদের সাহায্য ও অর্থ নিয়ে ক্ষমতায় এসেছে তাদের স্বার্থ রক্ষায় সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব কিছু উজাড় করে দিচ্ছে। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বর্তমান সরকার সবদিক থেকে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, এ সরকার গত আড়াই বছরে দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। বিচার বর্হিভূত হত্যাকা- বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মানুষ আর এ ব্যর্থ সরকারকে দেখতে চায় না। তাই মধ্যবর্তী নির্বাচনের দাবি অত্যন্ত যৌক্তিক। তিনি বলেন, সরকারের উচিত মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করা।তিনি আরো বলেন, মহাজোট সরকার জনগণের ভোটে ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসেনি। তারা বিদেশি অর্থে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। সেজন্য জনগনের দিকে তাদের নজর নেই। এ সরকার শুধু পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে না। গোটা প্রশাসন যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তারা আদালতকেও দলীয় স্বার্থে ব্যবহার করছে। আদালতে গেলে এখন আর মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি। পরে তিনি স্বেচছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের সৌদি আরব সফরের জন্য প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।আগামী ১৯ অগাস্ট স্বেচ্ছাসেবক দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। খালেদা জিয়া ওই সময় ওমরাহ পালনে সৌদি আরব থাকবেন বলে স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানটি মঙ্গলবার আয়োজন করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন