অবসাদগ্রস্ত নারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বলে জানিয়েছেন আমেরিকার একদল গবেষক। জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রকাশিত এক গবেষণা পত্রে ৮০ হাজার প্রাপ্তবয়স্ক নারীর চালানো এক জরিপে দেখা গেছে অবসাদস্থ নারীদের স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে ২৯ শতাংশ বেশি। গবেষণা পত্রটিতে চিকিৎসকরা অবসাদের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, এটি একটি ভয়াবহ মানসিক রোগ। এই রোগের ব্যাপারে সচেতন না থাকলে এটি দেহের অনেক বড় ক্ষতি করতে পারে। প্রকাশিত ওই জরিপে দেখা গেছে একটি হাসপাতালে ২০০০-২০০৬ সাল পর্যন্ত দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসা নারীদের স্বাস্থ্য তথ্যগুলো পর্যবেক্ষণ করা হয়। যাদের মধ্যে শতকরা ২২ ভাগ নারীই অবসাদে ভুগছেন। তাদের মধ্যে এক হাজার ৩৩ জনই স্ট্রোকের শিকার হয়েছেন। দেখা গেছে, ওইসব নারীদের অধিকাংশই ধূমপায়ী, তালাকপ্রাপ্ত, নিঃসন্তান বা বেকার। যা অবসাদের প্রধান কারণ। এ প্রসঙ্গে ডা. ক্যাথরিন রেক্সরড বলেন, অবসাদের কারণে অধিকাংশ নারীই নিজের যতœ নেন না। যার ফলে তাদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে হৃদরোগ এবং ডায়াবেটিস অন্যতম। এবং যথাযথ স্বাস্থ্যগত পরামর্শের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও ওষুধ না নেয়ায় তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন